Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর করলো গাড়ি

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর করলো গাড়ি

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর করলো গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ পদ্মনগর এলাকায় বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল একজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাংচুর করে ঘটনাস্থলে উত্তেজিত জনতা। জানা যায় অন্যান্য দিনের ন্যায় প্রমোদনগর এলাকার বাসিন্দা সঞ্জিত দেববর্মা TR-01P-5234 নাম্বারে বাইক নিয়ে নিজের রাবার বাগান থেকে বাড়ি যাওয়ার সময় অপর দিকে আসা TR-07E-0228 নাম্বারে একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ ঘটে।

গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হয় বাইক চালক সঞ্জীত দেববর্মা। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে আহত সঞ্জীত দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অপরদিকে উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাংচুর করে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha