স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘর সাফাই করল নিশি কুটুম্বের দল। ঘটনা বিশালগড়ের রাউৎখলা স্থিত কল্পনা দেবী চক্রবর্তীর বাড়িতে। জানা যায় রাউৎখলা এলাকার বাসিন্দা কল্পনা দেবী চক্রবর্তী ঘরে তালা দিয়ে পশ্চিম লক্ষীবিল এলাকায় এক সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সামাজিক অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে চক্ষু চড়ক গাছ কল্পনা দেবীর।
তিনি দেখতে পান ঘরের দরজায় থাকা তালা ভাঙ্গা। ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘর থেকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করে কল্পনা দেবী বিশালগড় থানার পুলিশকে খবর দেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কল্পনা দেবী চক্রবর্তী জানান চোরেরা ঘর থেকে নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান