Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৮ মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি সেন্টারে

৮ মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি সেন্টারে

৮ মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি সেন্টারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : দীর্ঘ আট মাস ধরে জিরানিয়া বড়জলা পঞ্চায়েতের অন্তর্গত রাম দয়াল পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলছে। যে মহিলার জমিতে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি দাঁড়িয়ে রয়েছে সে মহিলার অবসরে যাওয়ার পর তার পরিবারের কাউকে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকরি দেওয়া হয়নি। যার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টারটিতে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছে জমির মালিক বুদ্ধ লক্ষী দেববর্মা।

এ বিষয়ে বুদ্ধ লক্ষ্মী দেববর্মা জানান, উনার নিজ জমিতে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি। উনার চাকরি শেষ হওয়ার পর এখন পর্যন্ত তার পরিবারের কাউকে নিয়োগ করা হয়নি। তাই দীর্ঘ আট মাস ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি বন্ধ করে আছে। এবং দীর্ঘ আট মাস পর সিডিপিও পরিদর্শনের কথা মনে হয়েছে। সি ডি পি ও আজকে অঙ্গনওয়াড়ি সেন্টারটি পরিদর্শন করতে এসেছেন। মহিলা দাবি তিনি ৬০ বছর হওয়ার পর অবসরে গেছেন। এখন যদি এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি পুনরায় খুলতে চায় তাহলে ঘরের মেয়েকে বা ছেলের বৌকে চাকরি দিতে হবে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে পক্ষ থেকে স্কুলে অন্য কোন কর্মীকে নিয়োগ গ্রহণ করা হবে না। কারণ তিনি নিজ জমিতে চাকরির স্বার্থে অঙ্গনওয়াড়ি সেন্টারটি খুলতে দিয়েছেন। ৬০ জন শিশু পাঠরত ছিল। কিন্তু দপ্তর তাদের দাবি না মানায় তালা ঝুলিয়ে দিয়েছেন বলে জানান তিনি

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha