Friday, August 21, 2026
বাড়ি রাজ্য ৩৫ টাকার ইয়াবা ট্যাবলেট আটক

৩৫ টাকার ইয়াবা ট্যাবলেট আটক

৩৫ টাকার ইয়াবা ট্যাবলেট আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : ৩৫ লক্ষ টাকার উপর ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করতে সমর্থ হল উত্তর জেলা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে উৎপাতে বসেছিল পুলিশ কর্মীরা।

 যথাসময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলেও দুইজনকে পুলিশ ধরতে সক্ষম হয়। অপর ব্যক্তি বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা ধরা পড়ে তারা হচ্ছে বাহার উদ্দিন, বাড়ি চানখিরা, পাথারকান্দি পুলিশ স্টেশন। অপরজন সুলতান আহমেদ, বাড়ী বান্দর খাল পাথারকান্দি পুলিশ স্টেশন।

দুজনেই পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা। দুজনের কাছ থেকে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার ভানুপদ পদ চক্রবর্তী জানান, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ংকরী নেশা যে একবার গ্রহণ করলে তিন দিন পর্যন্ত নেশায় বুদ হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এগুলির কালোবাজার মূল্য ৩৫ লক্ষ টাকার উপর। পুলিশ সুপার জানান দুইজনকে গ্রেপ্তার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি যে পালিয়ে গেছে তাকেও অতিসত্বর আটক করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha