Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : পানীয় জলের দাবিতে কদমতলা - ধর্মনগর সড়ক অবরোধ করল এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে এই অবরোধ চলে পশ্চিম ইচ্ছাই লাল ছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। জানা যায় পশ্চিম ইচাইলালছড়া পঞ্চায়েত তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ জলের সমস্যায় ভোগছিলেন।

 স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃত্ব সহ দপ্তরের আধিকারিকদের জানানোর পর অবশেষে বাধ্য হয়ে অবরোধ করে বসে স্থানীয় তিন নং ওয়ার্ড এলাকার এলাকাবাসীরা। এই পথ অবরোধের খবর পেয়ে উপস্থিত হয়েছেন ডি ডব্লিউ এস -এর জুনিয়র ইঞ্জিনিয়ার ও কদমতলা থানার পুলিশ। তারা এলাকাবাসীকে সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করার পর অবরোধ করতে হয় করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha