স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : ইংরেজি নব বর্ষের প্রথমদিন রাত এগারোটা নাগাদ কমলপুরের মানিক ভাণ্ডারে স্থিত সি পি আই এম -র মহকুমা কার্যালয়ে ফের অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ২০১৮ সালে সি পি আই এম ক্ষমতা থেকে সরে যাওয়ার পর গত সোমবার পর্যন্ত নয়বার অগ্নিসংযোগ হয় এই দলীয় কার্যালয়ে। এদিন রাত এগারোটার নাগাদ ফের অগ্নি সংযোগ হয়। স্থানীয়দের নজরে আসতে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর প্রতিবাদে মঙ্গলবার সি পি আই এম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে মানিকভান্ডার বাজারে এক বিক্ষোভ মিছিল করা হয়। নেতৃত্ব দেন সিপিআইএম কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস, সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, ছাত্রনেতা সুলেমান আলী, এস টি নেতা বদরভূম হালাম প্রমুখ। কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস জানান, জনগণের পয়সায় গড়ে উঠেছিল এই দলীয় কার্যালয়। কিন্তু লাগাতার আক্রমণ হচ্ছে এই দলীয় কার্যালয়ের উপর। এখন শুধু মাত্র পাকা ভবনটির অস্তিত্ব রয়েছে। নাহলেও কার্যালয়ের ভেতর যে সমস্ত সামগ্রি ছিল সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন শুধুমাত্র এই কার্যালয় থেকে দলীয় কর্মসূচি করা হয়। গত ২৭ ডিসেম্বর জনশিক্ষা দিবস আয়োজন করার পর সোমবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান