স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : বৈষ্ণবপুর টিলাবাড়ী থেকে বি এস এফ দুই বাংলাদেশী নাগরিককে আটক করে সাব্রুম থানায় তুলে দেয়। দুইজন বাংলাদেশী নাগরিকের মধ্যে একজন ১৩ বৎসরের নাবালক রয়েছে।
জানা যায়, বাংলাদেশ চট্টগ্রাম ফুটিয়া এলাকা থেকে জুয়েল ধর ১৩ বৎসরের নাবালককে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণনপুর টিলাবাড়ী এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বেআইনীভাবে ভারতে প্রবেশ করে। তারপর তারা দুইজন কলকাতা বারাসাত যোগা আশ্রমের উদ্দেশ্যে রওয়ানা হয়। বি এস এফ গোপন খবরের ভিত্তিতে বৈষ্ণবপুর টিলাবাড়ী এলাকা থেকে দুই বাংলাদেশী নাগরিককে আটক করে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছে ভারতীয় ভুয়া আধার কার্ড এবং ভারতের ৩ হাজার টাকা উদ্ধার করেছ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান