Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য আগাছা ধ্বংস করার ওষুধ খেয়ে আত্মহত্যা তরুণীর

আগাছা ধ্বংস করার ওষুধ খেয়ে আত্মহত্যা তরুণীর

আগাছা ধ্বংস করার ওষুধ খেয়ে আত্মহত্যা তরুণীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : বন্ধুর সাথে কথা বলার সময় মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক তরুণী। নাম ফেরদৌসী আক্তার। ঘটনায় বিবরণে জানা যায়, মেয়েটি রাতের বেলা মোবাইল ফোনের জন্য মায়ের বকুনি শুনে আগাছা মারার ওষুধ খেয়ে ফেলে। পরবর্তী সময়ে তাকে ছটফট করতে দেখে পরিবারের লোকজনেরা নিয়ে আসে সোনামুড়া হাসপাতালে।

 সেখান থেকে স্থানান্তর করা হয় মেলাঘর হাসপাতালে। মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেয়েটির অবস্থা আশঙ্কা জনক দেখে স্থানান্তর করেন হাঁপানিয়া হাসপাতালে। মেলাঘর হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসলে মেয়েটি অবস্থা সংকটাপন্ন ছিল। তাই হাঁপানিয়া হাসপাতাল থেকেও চিকিৎসক জিবি হাসপাতালে পাঠায় মেয়েটিকে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মেয়েটির মৃত্যু হয়। মেয়েটি মৃতদেহ মঙ্গলবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী ছিল। বয়স ১৭ বছর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha