স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : মদ বিরোধী অভিযানে নেমে এক মদ বিক্রেতা সহ ৪৫ লিটার দেশী মদ ও ই-রিক্সা আটক করলো ধর্মনগর থানার পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে মদ বিরোধী অভিযানে নেমে মদ বিক্রেতা সহ ৪৫ লিটার দেশী মদ এবং ই-রিক্সাটি আটক করতে সক্ষম হয় পুলিশ৷ অভিযুক্তের নাম ক্ষীরোদ নাথ। ধৃতের বাড়ি ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়। তার বয়স ৪৫ ৷ ধৃতের বিরুদ্ধে নিদির্ষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে এর তদন্তে নেমেছে পুলিশ৷ পুলিশ জানায় অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান