Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি

চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি

চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা, সমস্ত শূন্যপদ পূরন করা সহ চার দফা দাবিতে সরব হল এ আই এম এস এস, এ আই ডি ওয়াই ও এবং এ আই ডি এস ও। মঙ্গলবার রাজধানীর বটতলা এলাকায় তিনটি সংগঠন যৌথ উদ্যোগে কর্মসূচি সংঘটিত করে। উপস্থিত ছিলেন এ আই ডি ওয়াই ও নেতৃত্ব রাজ্য বিশ্বাস, এ আই ডি এস ও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার, এ আই বি ওয়াই ও -এর রাজ্য সভাপতি ভবতোষ দে সহ অন্যান্যরা।

 এ আই বি ওয়াই ও বলেন, রাজ্যে ১০০ টি মদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আজ থেকে ৪ বছর আগেই বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শতাধিক মদের কাউন্টার খোলার অনুমতি প্রদান করেছিলেন। সেই পথ অনুসরণ করেই বর্তমান সরকার আরো ১০০টি মদের দোকান খোলার অনুমতি দিতে প্রস্তুত হয়েছে। রাজ্য সরকারের এই ধরনের সর্বনাশা নীতির প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন বলে জানান। তিনি আরো বলেন, যে একটা সরকার কতটা জনদরদী এবং প্রগতিশীল তা বোঝা যায় সরকারী নীতি প্রয়োগের মধ্য দিয়ে। ঢালাও মদের লাইসেন্স নিঃসন্দেহে রাজ্যে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করবে। এমনিতেই রাজ্যে দিনদিন নারী নির্যাতন, ধর্ষণ, শিশু পাচার, ইভটিজিং এর মত বহু ঘটনা বেড়েই চলছে। গ্রাম শহর সর্বত্র ঘাত্রী ও মহিলাদের নিরাপত্তা বিন্দুমাত্র নেই। গাজা, ড্রাগস, সহ বিভিন্ন ধরনের নেশায় ছাত্র যুবক আজ দিশেহারা। যা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha