Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ধর্ষনে ব্যর্থ হয়ে বৌদিকে আগুনে পুড়িয়ে হত্যা করল পাষন্ড দেবর

ধর্ষনে ব্যর্থ হয়ে বৌদিকে আগুনে পুড়িয়ে হত্যা করল পাষন্ড দেবর

ধর্ষনে ব্যর্থ হয়ে বৌদিকে আগুনে পুড়িয়ে হত্যা করল পাষন্ড দেবর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : কমলপুর থানার অপরেশকর গ্রামে সোমবার রাত সাড়ে সাতটায় এলাকার এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যায় এলাকার কিছু পুরুষ লোক। রাত আটটা নাগাদ এলাকার সমীরন নাগ নির্জনতার সুযোগ নিয়ে তার ভাইয়ের ঘরে প্রবেশ করে তার বৌদির ধর্ষনের চেষ্টা করে। তখন সমীরণ নাগের সঙ্গে তার ভাইয়ের ধস্তাধস্তি হয়। বৌদিকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে সমীরন নাগ ঘর থেকে কেরোসিনের ড্রাম নিয়ে এসে তার বৌদির শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মৃত্যু হয় তার বৌদির।

এমনকি কেরোসিন ঢালার সময় দেবর সমীরনের শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন লেগে যায়। এতে অভিযুক্ত সমীরণ নাগের হাত ও বুক আগুনে ঝলসে যায়। আহত অবস্থায় তাকে দমকল কর্মীরা কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে পুলিশ প্রহরায় সমীরনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এইদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সমীরণ নাগের বড় ভাইকে প্রশ্ন করা হলে তিনি জানান ঘটনা কি হয়েছে তিনি কিছুই জানেন না। খবর পেয়েছেন তার ভাইয়ের শরীরে আগুন লেগেছে। এই খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান। বাড়িতে যাওয়ার পর জানতে পারেন তার জেঠাতো ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তিনি স্পষ্ট জানান ভাইয়ের কর্মকাণ্ডের কারনে তিনি পৃথক বাড়ি করেছেন। সেই বাড়িতে তিনি থাকেন। এদিকে পুলিশ গভীর রাতে অপরেশকর গ্রামের রাম সাধু পাড়ায় ছুটে যায়। পুলিশ অগ্নিদগ্ধ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমলসিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha