Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ১২ ঘণ্টার বনধ করল মথা

১২ ঘণ্টার বনধ করল মথা

১২ ঘণ্টার বনধ করল মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : এডিসি এলাকায় শুক্রবার ১২ ঘণ্টার বনধ করল রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। বুধবার তিপ্রা মথা ও বিজেপির মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটে খুমলুঙ, টাকারজলা, বেলবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। জানা যায়, বেলবাড়ির গোবিন্দ হলে যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তিপ্রা মথা দলের কর্মীরা আচমকা হামলা চালায়। এতে ৬ জন আহত হয়।

বুধবার বেলবাড়ির রেশ কাটতে না কাটতেই খুমলুঙ সিন্ডিকেটে তিপ্রা মথার তিনটি বাইক ও একটি অটো ভেঙে দেওয়া হয়। পাশাপাশি সোনামণি পাড়ায় তিপ্রা মথা দলের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও খুমলুঙ, বেলবাড়ি, টাকারজলা সহ বিভিন্ন এলাকায় তিপ্রা মথা দলের কর্মীদের বাড়িতে যুব মোর্চার কর্মীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। তাই শুক্রবার তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মনের নির্দেশে শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল ১৭ জন্মজয়নগর-পেকুয়ার জলার এম ডি সি গণেশ দেববর্মা সহ তিপ্রা মথা দলের কর্মীরা। সে অনুযায়ী বনধ পালন করা হয় এডিসি এলাকায়।

 কিন্তু বনধের তেমন কোন সাড়া লক্ষ্য করা যায় নি। তবে খুমুলুঙে পিকেটিং -রা রাস্তায় দাঁড়িয়ে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এদিকে চম্পকনগর ও জম্পুইজলায় পথ অবরোধ করে পিকেটাররা। এদিন মোট ১৯ টি এডিসি ভিলেজ এলাকায় বনধের ডাক দেওয়া হলেও তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায় নি। জনজাতি মিশ্র এলাকায় দোকান পাট ও গাড়ি চলাচল বন্ধ ছিল। যাইহোক এদিন জরুরি পরিষেবার সাথে যুক্ত যান বাহন ও দোকান পাট এই বনধের বাইরে ছিল। তবে সকাল থেকে এডিসি এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করা ছিল। বনধ ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলা চলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha