Friday, October 16, 2026
বাড়ি রাজ্য এন.সি.সি ফেস্টিভেল শুরু

এন.সি.সি ফেস্টিভেল শুরু

এন.সি.সি ফেস্টিভেল শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এন.সি.সি ফেস্টিভেল। রবিবার আগরতলা টাউন হলে দু'দিন ব্যাপী এই এন.সি.সি ফেস্টিভেলের সুচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা।

উপস্থিত ছিলেন এনসিসি ত্রিপুরার কমান্ডেন্ট এম এ রাজমানার সহ অন্যান্য আধিকারিকরা। এই এনসিসি ফেস্টিভ্যালে রাজ্যের বিভিন্ন কলেজের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেছে। উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা জানান দুই দিন ব্যাপী এনসিসি ফেস্টিভ্যালে এনসিসি ক্যাডেটদের বিভিন্ন কাজ কর্মের বিষয়ে সকলের সামনে তুলে ধরা হবে। একই সাথে এনসিসি ক্যাডেটদের অনুপ্রানিত করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha