Friday, October 16, 2026
বাড়ি রাজ্য মনু নদীতে তলিয়ে গেল কিশোর

মনু নদীতে তলিয়ে গেল কিশোর

মনু নদীতে তলিয়ে গেল কিশোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : স্নান করতে গিয়ে মনু নদীর জলে তলিয়ে গেল এক কিশোর। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু ব্রীজ সংলগ্ন এলাকায় । মৃত ১৩ বছরের কিশোরের নাম রজত দাস। বাড়ি মনু চানমাড়ি পাড়া। ঘটনার বিবরণে জানা যায়, নিত্যদিনের মতোই রবিবার সকাল ১১ টার নাগাদ রজত চার বন্ধু সাথে মনু ব্রীজের নীচে স্নান করতে যায়।

কিন্তু স্নান করতে গিয়ে নদীর জলে রজত তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। দীর্ঘ দু'ঘণ্টা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha