Friday, October 16, 2026
বাড়ি রাজ্য মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : দলীয় কার্যকরতাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৯ নং ওয়ার্ডের ২৮ নং বুথে দলীয় কার্যকর্তাদের সাথে বসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 সাথে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সামগ্র ভারতবর্ষকে সকলের সামনে তুলে ধরেন। অনেক অজানা বিষয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন। প্রত্যেকবার অনেক গুলি অজানা বিষয় সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এইদিন জাপানের একটা শিশুর কথা তুলে ধরেছেন। এই শিশুটি কোনদিন ভারতবর্ষে আসেনি। কিন্তু সে ভারতবর্ষের বিভিন্ন ভাষায় গান শিখে নিয়েছে। এইদিন শান্তিনিকেতনের বিষয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha