Thursday, October 22, 2026
বাড়ি রাজ্য লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল রাজনগরের পি.আর বাড়ি থানার পুলিশ। বিপুল পরিমাণ ফেন্সিডিল ও কফ সিরাপ সহ এক নেশাকারবারিকে গ্রেপ্তার করলো পি.আর বাড়ি থানার পুলিশ।

 থানার ওসি রতন রবি দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ-কে সাথে নিয়ে পুলিশ চোত্তাখোলা এলাকার বাসিন্দা প্রতাপ দাসের বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় ১ হাজার ১৬৪ বোতল ফেন্সিডিল ও কফ সিরাপ। সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক প্রতাপ দাসকে। ধৃত প্রতাপ দাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha