স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বাংলাদেশের ভূখণ্ড থেকে উদ্ধার ভারতের নাগরিকের দেহ। বিলোনিয়া মহকুমার নলুয়া সীমান্তবর্তী এলাকায় ২৯ নম্বর গেটের ভারত ও বাংলাদেশের কাঁটাতারের পাশে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে।
মৃত ব্যক্তির নাম আশীষ বৈদ্য। নলুয়া এলাকায় তার বাড়ি। বয়স ৩৫। ঘটনাস্থলে যায় ভারত এবং বাংলাদেশের পুলিশ। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানরাও পৌঁছায় ঘটনাস্থলে। বাংলাদেশ ভূখণ্ডে ভারতীয় এই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুন করেই এই যুবকের দেহ ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ ভূখন্ডে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান