Friday, October 23, 2026
বাড়ি রাজ্য বিরোধী দলনেতার গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি

বিরোধী দলনেতার গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি

বিরোধী দলনেতার গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : সাব্রুম মহকুমার হরিনা বাজার সংলগ্ন জাতীয় সড়কে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এসকর্ট গাড়ির ধাক্কায় আহত হল এক ব্যক্তি। দুর্ঘটনার সাথে সাথে মানবিকতার পরিচয় দিলেন বিরোধী দলনেতা। আহত প্রিয়তম সরকারকে নিজ গাড়িতে করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে।

আহত ব্যক্তির বাড়ি থাইবুং এলাকায়। জানা যায়, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন বিরোধী দলনেতা। আহত ব্যক্তি জানান, তিনি বাড়ি ফেরার সময় দ্রুত গতিতে আসা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এসকর্টের ধাক্কায় আহত হয়েছেন তিনি। তারপর বিরোধী দলনেতা তাকে নিজ গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha