Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য একলব্য বিদ্যালয় শুরু করার আগে মন্ত্রীর পরিদর্শন

একলব্য বিদ্যালয় শুরু করার আগে মন্ত্রীর পরিদর্শন

একলব্য বিদ্যালয় শুরু করার আগে মন্ত্রীর পরিদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন উত্তর মহারানীপুর এলাকায় আগামী এক মাসের মধ্যে পথ চলতে শুরু করবে একটি একলব্য বিদ্যালয়। বুধবার এই একলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

 জানা যায় এই একলব্য বিদ্যালয়টি উত্তর মহারানীপুর এলাকায় স্থিত বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পথচলা শুরু করবে। এর জন্য বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষকে একলব্য বিদ্যালয়ের জন্য সাজিয়ে নির্মাণ করা হচ্ছে। আর এই কাজ পরিদর্শনে যান ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা পৌরহিত্তে এক প্রশাসনিক প্রতিনিধি দল এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। অতিদ্রুত কাজ সম্পন্ন করার জন্য মন্ত্রী নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। মন্ত্রী জানান , একলব্য বিদ্যালয়টি চালু হলে আগামী দিন এলাকার ছেলে মেয়েদের শিক্ষার সুদূর প্রসারে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। মন্ত্রীর সঙ্গে ছিলেন মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের বি ডি ও, ডি সি এম সহ অন্যান্য আধিকারিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha