Monday, October 19, 2026
বাড়ি রাজ্য শিশু শ্রম বন্ধ করতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল

শিশু শ্রম বন্ধ করতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল

শিশু শ্রম বন্ধ করতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : শিশু শ্রম এক প্রকার ভাবে উদ্বেগ সৃষ্টি করছে রাজ্যে। এই শিশুশ্রম বন্ধ করতে কোন ধরনের পদক্ষেপ নিতে লক্ষ করা যাচ্ছে না প্রশাসনের। বৃহস্পতিবার শিশু শ্রম বন্ধে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এক মিছিল সংগঠিত করা হয়। প্লে কার্ড ঝুলিয়ে দাবি তোলা হয় শিশুদের সামাজিক নিরাপত্তা প্রদান করা, শিশুশ্রম বন্ধ করা এবং পিতা মাতাহীন শিশুদের নিরাপত্তা দেওয়া।

 মিছিলটি সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করার পর বটতলা এলাকায় একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির আহবানে আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিশুশ্রম বন্ধ করা। কারণ যে শিশুদের ও স্কুলে থাকার কথা তাদের চায়ের দোকানে এবং বিভিন্ন হোটেলে কাজ করানো হচ্ছে। সবচেয়ে অসহনীয় বিষয় হলো শিশুদের দিয়ে ভিক্ষা করানোর মতো ঘটনাও ঘটছে দেশে এবং রাজ্যে। শিশুদের কোন নিরাপত্তা নেই।

আরো বলেন, শিশুকন্যাদের উপর যে ধরনের বিবর্ষ ঘটনা সংগঠিত হচ্ছে তা অত্যন্ত নিন্দা জনক। শিশুদের সুরক্ষার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্যে সব কটি মহকুমায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha