Monday, October 19, 2026
বাড়ি রাজ্য রক্তদানে এগিয়ে আসতে আহ্বান মন্ত্রীর

রক্তদানে এগিয়ে আসতে আহ্বান মন্ত্রীর

রক্তদানে এগিয়ে আসতে আহ্বান মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : রক্তের সংকট নিরসনের জন্য মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংস্থা। বৃহস্পতিবার রাজধানীর রেডক্রস ভবনের হল ঘরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

 শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বিভিন্ন ধরনের দান রয়েছে। কিন্তু রক্ত দানের মতো আর কোন দান নেই। কারন রক্তদানের মধ্যদিয়ে মানুষের জীবন বাঁচানো সম্ভব। বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানেও রক্তদান করা হয়। এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। পরবর্তী সময় রক্তদান শিবির কে পরিদর্শন করেন মন্ত্রী রতনলাল নাথ। এবং রক্তদাতাদের তিনি উৎসাহিত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha