স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৪ নভেম্বর : সন্ন্যাস নিলেন কৈলাসহর পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে। ইতিমধ্যে তিনি বিজেপি দল ত্যাগ করার বিষয়ে পদত্যাগ পত্র প্রদেশ বিজেপি সভাপতির নিকট প্রেরণ করেছেন। বুধবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আসন্ন নির্বাচনের অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর নির্বাচনে লড়াই করবেন না। কারণ বিগত ৫ বছর অনেক খারাপ সময়ের মধ্যে তিনি দিন কাটিয়েছেন। আত্ম মর্যাদা, আত্ম সম্মান উপলব্ধি করার কোন সুযোগ ছিল না।
এই
সময়ের মধ্যে কৈলাশহরে অনেক গুলি ঘটনা ঘটে গেছে। এই সকল ঘটনাবলী থেকে উপলব্ধি করেছেন তাঁর মতো লোক রাজনীতিতে থাকা উচিত নয়। ২০১৮ সালে সরকার পরিবর্তনের জন্য তিনি অবিরাম কাজ করেছেন। পা চাটতে হলে মন্ত্রী টিংকু রায়ের পা চাটবেন না, জনগণের পা চাটবেন। কৈলাসহরে মন্ডল সভাপতিকে কাজ করতে দেওয়া হচ্ছে না। দলের সবাই এই বিষয়টা জানে। মন্ডল সভাপতিকে বলছে বাড়ির কুকুর। এই দলের পেছনে কেউ কাজ করবে? একক ব্যক্তির সিদ্ধান্তের পথ চলছে। ১৯৭৮ সাল থেকে কৈলাশহর বহিরাগতারা শাসন করে গেছে।
বহিরাগতদের তেল মার্দন করতে করতে কৈলাসহর বাসীর অস্তিত্ব আজ সংকটের মুখে। আরো বলেন, যাদের নিজের বাড়িতে দাম নেই তারা শ্বশুরবাড়িতে থেকে এখন আমাদের উপর রাজত্ব করছে। তিনি আরো বলেন, তাকে আত্মসম্মান নিয়ে বাঁচার মতো সুযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমানে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আর তিনি কাজ করবেন না। বিজেপির সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন। প্রদেশ বিজেপি সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বুধবার। নির্বাচন ঘোষণার পূর্বে এই পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা ছিল। নিজের রক্ত, মাংস জল করে বিজেপি দলকে ক্ষমতায় বসিয়েছেন। তাই এই পদত্যাগ পত্র লিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তিনি নিজের জন্য কিছু করেন নি। সততার সাথে কাজ করে গেছেন। কোন মূল্যায়ন হয়নি। অনেকে অনেক অপবাদ তাঁকে দেওয়া হয়েছে। কিন্তু কোন বিচার পান নি। আগামী দিনে প্রয়োজনে তিনি সবজি বিক্রয় করে সংসার চালাবেন। তবু আত্ম সম্মান বিসর্জন দেবেন না। কৈলাশহরে বর্তমানে পরিবার তন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান