Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য বাম যুবদের রক্তদানের প্রশংসা করলেন মানিক দে

বাম যুবদের রক্তদানের প্রশংসা করলেন মানিক দে

বাম যুবদের রক্তদানের প্রশংসা করলেন মানিক দে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। ডি.ওয়াই.এফ.আই জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব মানিক দে, জনজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। মানিক দে জানান ডি.ওয়াই.এফ.আই-র রক্তদান শিবির নতুন কিছু নয়।

ডি.ওয়াই.এফ.আই জিরানিয়া মহকুমা কমিটি রক্তদান শিবির আয়জনকে সাদুবাদ জানান। তিনি জানান জিরানিয়া মহকুমার মানুষ স্বাধীন ভাবে চলতে পারে না। সেখানে রক্তদান শিবির করা যায় না। তাই ছাত্র-যুব ভবনে রক্তদান শিবির করা হয়েছে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অন্যতম ভূমিকা পালন করছে ডি.ওয়াই.এফ.আই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha