Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য রামলীলা ময়দানে মোবাইল ফোন হারালেন জিতেন্দ্র চৌধুরী

রামলীলা ময়দানে মোবাইল ফোন হারালেন জিতেন্দ্র চৌধুরী

রামলীলা ময়দানে মোবাইল ফোন হারালেন জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর :  দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের জনসভায় যোগ দিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে ফেললেন রাজ্যের ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া ব্লকের কর্মসূচিতে বিশেষভাবে ত্রিপুরা থেকে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই আহবানে ছুটে গিয়েছিলেন তিনি।

ইন্ডিয়া ব্লকের কর্মী সমর্থকদের অস্বাভাবিক ভিড়ে হঠাৎ পকেট থেকে উধাও হয়ে যায় জিতেন্দ্র চৌধুরীর মোবাইল ফোন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মোবাইল ফোনটি তিনি পান নি। স্থানীয় পুলিশ কর্মীদের বিষয়টি অবগত করেছেন। মোবাইল ফোনটি ভিড়ের মধ্যে কোথাও পড়ে গেছে কিনা সেই সম্ভাবনা করছেন তিনি। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত ফোন নম্বরটি। এই ফোন নম্বর থেকে কোন ফোন আসলে কেউ যেন রিসিভ না করেন। কেউ কোনো রকম ম্যাসেজ পাঠালে সেটা যেন বিশ্বাস করা না হয়। তাঁর মোবাইল ফোন হারিয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha