স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : আসন্ন পুর ও নগর সংস্থা গুলির নির্বাচনকে সামনে রেখে রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিন অফিস বিয়ারারদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে দলের প্রভারিও, দলের রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন। অফিস বিয়ারারদের মধ্যে যেন সমন্বয় থাকে তার জন্য এই বৈঠক করা হয়েছে। খয়েরপুরের ঘটনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনা কোন ভাবেই মানা যায় না।
আইন
আইনের রাস্তায় চলবে। ঘটনার সঠিক তদন্ত করা হবে। কমলপুরে বাম প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানে বাধা দানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনা
কোন ভাবে কাম্য নয়। কমলপুরের ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ খবর নেবেন। বিজেপি দলের কেউ যদি এই ঘটনার সাথে
যুক্ত থাকে তবে তাকে কোন অবস্থায় রেহাই দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপি দলের পক্ষ থেকে বারে বারে সকলকে বলা হয়েছে, কোন জায়গায় কাউকে যেন মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দান করা না হয়। তবে
পুর নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি দলের অফিস বিয়ারারদের নিয়ে এইদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান