Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য অভিযুক্তের দ্বারা জুন হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

অভিযুক্তের দ্বারা জুন হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

অভিযুক্তের দ্বারা জুন হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : তেলিয়ামুড়ার জুন হত্যাকাণ্ডে ঘটনার মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে গ্রেপ্তার করা হয়। তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তেলিয়ামুড়ায় সংঘটিত চাঞ্চল্যকর প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের তদন্তে মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার পুলিশের জালে ধরা পড়তেই তদন্তে আসে নতুন মোড়।

অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে পেশ করা হলে মহামান্য আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকাকালীন রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে নিয়ে যাওয়া হয় ঘটনার সেই বিতর্কিত ঘটনাস্থলে। সেখানে পুলিশের উপস্থিতিতে গোটা হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিল, তার নমুনা প্রদর্শন করে অভিযুক্ত। তদন্তের স্বার্থে ঘটনাস্থলেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এই মামলার আয়ু জানান, মূল অভিযুক্ত সঙ্গে জুনের পূর্বের শত্রুতা ছিল।

 কালী মন্দিরে ঝগড়া হয়েছিল তাদের মধ্যে। পরবর্তী সময়ে এই খুনের ঘটনা ঘটেছে। এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় পুলিশের কড়া নজরদারির মধ্যেই চলে এই প্রক্রিয়া। এখন গোটা ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দিকে তাকিয়ে রয়েছেন তেলিয়ামুড়াবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha