Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : সোমবার দুপুরে পূর্ব পালাটানা এলাকায় নিজ বাড়ির সামনে দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু। মৃত ব্যক্তির নাম ভানু রঞ্জন ভৌমিক। বয়স ৬৮ বছর। তিনি গুরুতর আহত হওয়ার পর পরিবারের লোকজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়।

জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মঙ্গলবার মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় দুর্ঘটনার পর বাইক চালক দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যার ফলেই তাকে আটক করতে সক্ষম হয়নি স্থানীয়রা। এ বিষয় নিয়ে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভানু রঞ্জন ভৌমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha