Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম কর্মীকে মারধর করার অভিযোগ শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে

সিপিআইএম কর্মীকে মারধর করার অভিযোগ শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে

সিপিআইএম কর্মীকে মারধর করার অভিযোগ শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : সি পি আই এম কর্মীকে মারধর করে পা ভেঙে দিল শাসকদল আশ্রিত দুর্বৃত্তরা। জানা যায়, ঘটনা শান্তিরবাজার মহকুমার গাদ্দাং এলাকায়। গাদ্দাং গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা সি পি আই এম কর্মী ফটিক সাহা পেশায় একজন বাইসাইকেল মেকানিক। রবিবার বেলা ১১টা নাগাদ তিনি দোকানে বসে কাজ করছিলেন। হঠাৎ করে এলাকার বি জে পি আশ্রিত দুষ্কৃতি বলে পরিচিত উমাশংকর বিশ্বাস সি পি আই এম কর্মী ফটিক সাহার উপর অতর্কিত আক্রমণ চালায়। লোহার রড দিয়ে ফটিক সাহার শরীরে আঘাত করলে তার পা ভেঙে যায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ফটিক সাহা।

 তৎক্ষণাৎ তাকে আহত অবস্থায় পরিবারের সদস্যরা শান্তিরবাজার স্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সি পি আই এম শান্তিরবাজার মহকুমা কমিটি। আক্রান্তদের হাসপাতালে গিয়ে দেখে আসেন বাম ছাত্রনেতা কৌশিক পাটারী এবং ডা. সৌরভ দেব। আক্রান্তের পরিবারের তরফে শান্তিরবাজার থানায় মামলা করা হয়। এখন দেখার বিষয় পুলিশ এক্ষেত্রে কতটা সদর্থক ভূমিকা গ্ৰহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha