Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য পিস্তল নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হলেন জামাতা

পিস্তল নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হলেন জামাতা

পিস্তল নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হলেন জামাতা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : শশুর বাড়িতে মিষ্টি নয়, পিস্তল নিয়ে হাজির হলেন জামাতা। ঘটনা যাত্রাপুর থানার মাছিমা শালবাগান এলাকায়। অভিযুক্ত জামাতার নাম লোকমান হোসেন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে সাড়ে আটটা নাগাদ স্ত্রীর সঙ্গে কোন এক বিষয় নিয়ে ঝামেলা করে পিস্তল নিয়ে হাজির হয়েছেন জামাতা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্ত জামাতাকে ঘেরাও করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার স্ত্রীর বয়স মাত্র ১৭ বছর।

দু বছর আগে বিয়ে করেছিলেন। তারপর থেকেই পরিবারের ঝামেলা। এর মধ্যে পিস্তল নিয়ে হাজির হন জামাতা। অভিযুক্ত জামাতার বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন হল জামাতের কাছে কোথা থেকে এসেছে পিস্তল। এদিকে জামাতার বক্তব্য তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সে শ্বশুরবাড়িতে যাওয়ার পর একজন অপরিচিত ব্যক্তি তার হাতে পিস্তল ধরিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে। এখন গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha