Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য আইনজীবী রাখু দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ

আইনজীবী রাখু দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ

আইনজীবী রাখু দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : অভিযুক্ত আইনজীবী রাখু দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী মুসলিম মহিলা। ফটিকরায় বিধানসভার তারাপুর এলাকার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, আদালতের নির্দেশে তাঁর পুত্র বাইশ বছর জেল হেফাজতে রয়েছে। রাখু দাস নামের এক তরুণ আইনজীবী তিন মাসের মধ্যে তাঁকে মুক্তি পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে প্রথমে আড়াই লক্ষ টাকা দাবি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, জামিনের প্রথম ধাপে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল, যার মধ্যে এক লক্ষ সতেরো হাজার টাকা অনলাইনে এবং বাকি টাকা চেকের মাধ্যমে মোট টাকা পরিশোধ করা হয়েছে।

মুক্তির পর আরও এক লক্ষ টাকা দেওয়ার চুক্তি ছিল। এখন এই মামলা গুরুত্ব দিচ্ছে না। ত্রিপুরা বার কাউন্সিলে অভিযোগ দাখিল করা হলেও কোনো বিচার না পেয়ে মহিলাটি এখন অত্যন্ত ক্ষুব্ধ এবং বার কাউন্সিল ও আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয়, আইনি মহল এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha