Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য প্রদেশ বিজেপি-র প্রতিবাদ সভা, কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

প্রদেশ বিজেপি-র প্রতিবাদ সভা, কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

প্রদেশ বিজেপি-র প্রতিবাদ সভা, কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার সময়ে মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। রবিবার পটনায় এক সভায় বক্তৃতা করছিলেন খড়গে। সে সময়েই দর্শকাসন থেকে শোনা যায়, “মোদী যাচ্ছেন না অর্থাৎ ক্ষমতাচ্যুত হচ্ছেন না।” তা শুনেই খড়গে বলে উঠেন, “মোদীর বাপও যাবেন।” প্রবীণ কংগ্রেস নেতার এমন মন্তব্যের পর পাল্টা ময়দানে সরব হয়েছে দেশের প্রধান শাসক দল বিজেপি। দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ব্যতিক্রমই নয় ত্রিপুরা।

সোমবার দুপুরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে প্রদেশ বিজেপি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ সভাপতি ভগবান চন্দ্র দাস, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি ভগবান চন্দ্র দাস বক্তব্য রেখে বলেন, ভারতীয় জনতা পার্টি সরকার দেশকে কোথায় নিয়ে গেছে সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু পাল্টা স্বাধীনতার পর কংগ্রেস দেশকে কোথায় ঠেলে দিয়েছিল তা বলে শেষ করা যাবে না।

সুতরাং পার্থক্য রয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। তাই দেশের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এমনটাই বললেন ভগবান চন্দ্র দাস। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় কংগ্রেসকে এক হাত নিলেন। তিনি বলেন কংগ্রেস দিন দিন জন বিচ্ছিন্ন হয়ে এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু এগুলি যত করবে ততই ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। ভোট চুরির অভিযোগ নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রদেশ সভাপতি। তিনি বলেন, যেসব রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার জনগণের সমর্থনে জয়ী হচ্ছে সেসব রাজ্যেই ভোট চুরির অভিযোগ চলছে কংগ্রেস। এর তীব্র নিন্দা জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha