Saturday, October 24, 2026
বাড়ি রাজ্য চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : ভুল চিকিৎসার কারণে মৃত্যু হল এক প্রসূতি মায়ের বলে অভিযোগ। মৃত মহিলার নাম কথিকা দেববর্মা। বয়স ৪০। তিনি রাজ্য সরকারের অধীন সিপাহীজলা জেলাতে করণিক পদে কর্মরত। বাড়ি মধুপুর পূর্ণ সেনাপতি পাড়ায়। গত ফেব্রুয়ারি মাসে গর্ভবতী হওয়ার পর থেকে ডাক্তার দেবজিত দেবনাথের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পরিষেবা নিয়ে আসছেন।

গত চার অক্টোবর হারাধন সংঘ স্থিত দিশা নার্সিংহোমে ভর্তি হন। এদিন রাতের বেলা পরিবারের লোকজনদের না জানিয়ে সিজার করেন কর্তব্যরত চিকিৎসক। তারপর মা ও মেয়ে দুজনই সুস্থ ছিলেন। তিনদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এরই মধ্যে সাত অক্টোবর অসুস্থ হয়ে পড়েন শিশুকন্যার মা কথিকা দেববর্মা।

পরিবারের লোকজনকে কিছু না জানিয়ে রেফার করা হয় জিবি হাসপাতালে। হাসপাতালে আনার পর একদিন প্রসূতি বিভাগে চিকিৎসারত ছিলেন। তারপর আইসিইউ তে ভর্তি করানো হয়। তারপর চিকিৎসা চলাকালীন অবস্থায় শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরিবারের লোকজন আরো জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কথিকা দেববর্মা পুরোপুরি সুস্থ ছিলেন। ডাক্তারের সমস্ত পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর পেছনে প্রধানত দায়ী কর্তব্যরত চিকিৎসক বলে জানান পরিবারের লোকজন। তার চিকিৎসকের সার্টিফিকেট বাতিল করার দাবি করেন। না হলে এমন আরো বহু মায়ের জীবন অকালে হারাবে। থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য দাবি করেন পরিবারের লোকজন। শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha