স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : পেচারথল বাজার সংলগ্ন
এলাকায় এক দুর্গা মণ্ডপের পাশ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু। এই ঘটনায় শুক্রবার রাতে
ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে সাড়ে
নয়টার নাগাদ স্থানীয় পথচলতি মানুষ শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পেচারথল
থানার পুলিশ এবং দমকলকর্মীরা শিশুটিকে উদ্ধার করে পেচারথল হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে
শনিবার দুপুরে বারোটার নাগাদ ঊনকোটি জেলা চাইল্ড প্রোডাকশন ইউনিট শিশুটিকে হোমে নিয়ে
যায়। বর্তমানে শিশুটি শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান