Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য সরকারকে ঘুমে রেখে সুপারি পাচার হচ্ছে বহিঃরাজ্যে

সরকারকে ঘুমে রেখে সুপারি পাচার হচ্ছে বহিঃরাজ্যে

সরকারকে ঘুমে রেখে সুপারি পাচার হচ্ছে বহিঃরাজ্যে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : ব্যপক হারে রাজ্য থেকে সুপারি পাচার হচ্ছে বহিঃরাজ্যে। প্রতিদিন লরি ভর্তি করে সুপারি যাচ্ছে অন্যরাজ্যে। জানা গেছে রাজ্য সরকারকে কোনো কর না দিয়েই এই সুপারি বহিঃরাজ্যে পাঠানো হচ্ছে। আসাম ও ত্রিপুরার মধ্যে যে গেট আছে সেখানে কর্তব্যরত পুলিশকে মোটা টাকা ঘুষ দিয়ে এই সুপারি পাচার হচ্ছে। জানা যায়, কমলপুরে জনৈক এক ব্যক্তির নামে এই সুপারির ব্যবসা করছে। সে কলাছড়িতে সুপারি জমা করে পড়ে ট্রাক ভর্তি করে বহিঃরাজ্যে নিয়ে যায়।

 তিনি রাজ্য সরকারকে কোনো কর না দিয়েই ব্যবসা চলছে। স্থানীয় বাজারে সুপারির দাম আকাশ ছোঁয়া। এভাবে রাজ্যের সুপারি বহিঃরাজ্যে না গেলে স্থানীয় বাজারে এত দাম দিয়ে ক্রয় করতে হত না। স্থানীয় ব্যবসায়ীরা জানান তাদের অতিরিক্ত মূল্য দিয়ে সুপারি ক্রয় করে ব্যবসা করতে হচ্ছে। বাজারে পান 'র মূল্য হাতের নাগালে থাকলেও সুপারির মূল্য আকাশ ছোয়া হয়ে গেছে। মূলত বহিঃরাজ্যে নিয়ে যাবার কারণে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha