Monday, October 12, 2026
বাড়ি রাজ্য সি.আই.টি.ইউ-র গণডেপুটেশন

সি.আই.টি.ইউ-র গণডেপুটেশন

সি.আই.টি.ইউ-র গণডেপুটেশন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ সেপ্টেম্বর : শ্রমিকদের বোনাস ও অনুদানের দাবিতে শ্রম ভবনে সি.আই.টি.ইউ-র গণডেপুটেশন। মঙ্গলবার সি.আই.টি.ইউ-র কর্মী সমর্থকরা মিছিল করে শ্রম ভবনের সামনে উপস্থিত হন। মিছিলের অগ্রভাগে ছিলেন সি.আই.টি.ইউ-র রাজ্য নেতৃত্ব মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

 মিছিল থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে গিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন। সি.আই.টি.ইউ-র রাজ্য নেতৃত্ব মানিক দে বলেন বোনাস এবং অনুদান বর্তমান সরকারের সময়ে নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না। গত বছরও চুক্তি হয়েছিল, কিন্তু মালিকরা শ্রমিকদের বোনাস ও অনুদান প্রদান করে নি। শ্রম দপ্তর ও মালিক পক্ষ এক হয়ে গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha