Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য মেয়েকে বাঁচাতে সাহায্যের আর্জি এক অসহায় মায়ের

মেয়েকে বাঁচাতে সাহায্যের আর্জি এক অসহায় মায়ের

মেয়েকে বাঁচাতে সাহায্যের আর্জি এক অসহায় মায়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট :শান্তিরবাজার স্থিত মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী এক দিনমজুর পরিবারের ৯ বছরের শিশুকন্যা আয়ুষী দাস। সে মারণ রোগ বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাস দম্পতির দুই কন্যা সন্তান। বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রায় চার বছর আগে তার পায়ে প্রথম বোন টিউমার ধরা পড়ে।

পরিবার সূত্রে খবর, গত বছর জুলাই মাসে আয়ুষীর পায়ে একটি বড় অস্ত্রোপচার করা হয়। সেই সময় চিকিৎসায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়। রাজমিস্ত্রির কাজ করা বাবা ও পরিচারিকার কাজ করা মা ধার-দেনা করে মেয়ের চিকিৎসা করায়। কিন্তু তার লড়াই এখনও শেষ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পায়ে যে প্লেট বসানো হয়েছিল তা দ্রুত খুলে ফেলা প্রয়োজন। এছাড়াও তার পায়ে আরও ১৫ - ২০টি ছোট টিউমার রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।বর্তমানে প্লেট খোলার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের খরচ বহন করা এই দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে মেয়েকে বাঁচাতে সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য করজোড়ে আবেদন জানিয়েছেন অসহায় বাবা-মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha