স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট : নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু। জানা গেছে রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় ৮ বছরের শিশু নদীর পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করার সময় হঠাৎ নদীতে পড়ে যায়।
তখন
জলে তলিয়ে যায় আট বছরের শিশু আজমির ইসলাম। খবর পেয়ে এলাকাবাসীর ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে নদীতে। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং এনডিআরএফ -এর টিম। খবর লেখা পর্যন্ত উদ্ধার হয়নি শিশুটি। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে এলাকায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান