Monday, August 24, 2026
বাড়ি রাজ্য বিশ্রামগঞ্জ আরডি অফিসে দুই ঠিকাদারকে মারধর, গাড়ি ভাঙচুর

বিশ্রামগঞ্জ আরডি অফিসে দুই ঠিকাদারকে মারধর, গাড়ি ভাঙচুর

বিশ্রামগঞ্জ আরডি অফিসে দুই ঠিকাদারকে মারধর, গাড়ি ভাঙচুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট :সোমবার দুপুরে বিশ্রামগঞ্জের রুরাল ডেভেলপমেন্ট (আরডি) অফিস চত্বরে দুই ঠিকাদারকে মারধর গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

জানা গেছে, বিশালগড়ের দুই ঠিকাদার প্লাবন সাহা সাগর নাগকে আরডি অফিস চত্বরের ভিতরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর একদল যুবক তাঁদের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের সময় আরও একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আরডি অফিস চত্বরের আশপাশে বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়।

এদিকে, ঘটনায় পূর্ণজয় রিয়াং নামে এক TSR জওয়ানের বাম হাতে আঘাত লাগে বলে জানা গেছে। পরে বিকেল প্রায় ৫টা নাগাদ চিকিৎসার জন্য তিনি একটি হাসপাতালের জরুরি বিভাগে যান।

হাসপাতালের এক চিকিৎসক সাংবাদিকদের জানান, পূর্ণজয় রিয়াংয়ের বাম হাতে আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসক আরও জানান, ওই TSR জওয়ান নিজেই হাসপাতালে এসেছিলেন; পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে আসেনি।

ঠিক কী কারণে আরডি অফিস চত্বরে এই সংঘর্ষের সূত্রপাত এবং দুই ঠিকাদারকে মারধর গাড়ি ভাঙচুরের নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে।

হঠাৎ এই ঘটনায় আরডি অফিসের কর্মী এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha