কলকাতা,
২৪
আগস্ট
(হি.স.) : ২০২৬ সালের এফআইএইচ
মহিলা
হকি
বিশ্বকাপের
সেমিফাইনালে
ওঠার
লড়াইয়ে
রবিবার
অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে
গোলশূন্য
ড্র
করে
সেমিফাইনালের
দৌড়
থেকে
বিদায়
নিল
ভারতীয়
মহিলা
হকি
দল।
আমস্টেলভিনে
অনুষ্ঠিত
এই
ম্যাচে
সেমিফাইনালে
উঠতে
গেলে
জয়ের
প্রয়োজন
ছিল
ভারতের।
কিন্তু
অস্ট্রেলিয়ার
রক্ষণ
ভাঙতে
ব্যর্থ
হয়
ভারতের
মেয়েরা।
ফলে
গোল
পার্থক্যে
অস্ট্রেলিয়া
শেষ
চারে
চলে
যায়।
ভারতকে
বিশ্ব
কাপ
থেকে
বিদায়
নিতে
হয়।
নেদারল্যান্ডসের
সঙ্গে
সেমিফাইনালে
চলে
গেল
অস্ট্রেলিয়া।
ভারত
এখন
পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী
ম্যাচে
অংশ
নেবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান