Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য কুখ্যাত চোর আটক আমতলী থানার পুলিশের হাতে

কুখ্যাত চোর আটক আমতলী থানার পুলিশের হাতে

কুখ্যাত চোর আটক আমতলী থানার পুলিশের হাতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : রাত নেমে আসতেই স্মার্ট সিটি দখল করছে চোরের গ্যাং। গত এক মাসে একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরে এবং শহরতলী এলাকাগুলির মধ্যে। আমতলী থানার পুলিশ এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই মালু মিয়া নামে আরো এক কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হল। আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি জানান গত ১৯ আগস্ট দীপক দাস নামে এক ব্যক্তি চুরির অভিযোগ করেছিলেন।

তারপর তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ চালাতে জানতে পারে তার সঙ্গে চুরি কাণ্ডে জড়িত রয়েছে মালু মিয়া। শনিবার রাতে মালু মিয়াকে মধ্য চারিপাড়া এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু চুরি যাওয়া সামগ্রী এবং সিজ করা হয় চুরি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা মালু মিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা একটা গ্যাং বানিয়ে গোটা এলাকায় চুরি করছে। পুলিশ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে তোলা হয় রবিবার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha