Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হলেন রঞ্জন দেবনাথ

জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হলেন রঞ্জন দেবনাথ

জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হলেন রঞ্জন দেবনাথ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট : পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ ২০২৬ সালের জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।আগামী সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে রঞ্জন দেবনাথের হাতে এই সম্মাননা তুলে দেবেন। বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করা হবে। তাঁদের মধ্যে ত্রিপুরা থেকে রঞ্জন দেবনাথের এই সম্মাননা প্রাপ্তি রাজ্যের পাশাপাশি সাব্রুমের শিক্ষামহলেও বিশেষ গৌরবের বিষয়।

দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা অবদানের স্বীকৃতি হিসেবেই এই জাতীয় সম্মাননা বলে মনে করা হচ্ছে। তাঁর এই সাফল্যে পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ গোটা সাব্রুম মহকুমায় আনন্দের আবহ তৈরি হয়েছে। জাতীয় শিক্ষক পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ সম্মানের জন্য রঞ্জন দেবনাথ নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন মহলের মানুষ। তাঁর এই অর্জন আগামী দিনে ত্রিপুরার শিক্ষক সমাজকে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha