Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়কের অবস্থা বেহাল

জাতীয় সড়কের অবস্থা বেহাল

জাতীয় সড়কের অবস্থা বেহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট : জাতীয় সড়কের অবস্থা বেহাল। আসাম-আগরতলা নং জাতীয় সড়কের পেচারথল নবীনছড়া এলাকায় দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন ধরনের যানবাহনের চালক এবং সাধারণ পথচারীরা।

 পেচারথল পানিসাগর থেকে কুমারঘাট আসার পথে নবীনছড়া, সিদংছড়া, কাচারীছড়া এবং পানিটিলা সহ একাধিক স্থানে জাতীয় সড়কের হাল বেহাল হয়ে পড়েছে। নিত্যদিন এই অঞ্চলের বাজারে যাতায়াতকারী ব্যবসায়ী এবং সাধারণ মানুষের ভোগান্তির সীমা নেই। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী, সকলেই জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করছেন, এলাকার মানুষ যান চালকরা বারবার দাবী তুলছেন রাস্তাটির দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha