Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য গৃহবধু খুনের অভিযোগ

গৃহবধু খুনের অভিযোগ

গৃহবধু খুনের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট :  শনিবার এক গৃহবধু খুনের অভিযোগ উঠেছে। মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় রহস্য জনক মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম পূজা ঘোষ। স্বামীর নাম ইন্দ্রজিৎ গোপ। মৃতার স্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছিল শুক্রবার। সেই ঘটনার জেরে নিজ ঘরে আত্মহত্যা করেছে পুজা। শুক্রবার রাত্রি ১০ টা নাগাদ শেষ বারের মতো স্ত্রীর সাথে তার কথা হয়।

 তারপর সে বাড়ির অপর একটি ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। তার মা তার স্ত্রীকে ডাকাডাকি করেছে। কিন্তু রাতের বেলায় তার স্ত্রী কোন সাড়া দেয় নি। শনিবার সকালে দীর্ঘ সময় পরও তার স্ত্রী ঘরের দরজা না খোলার কারনে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। তারপর পুলিসকে খবর দেওয়া হয়। এইদিকে মৃতার ছোট বোনের বক্তব্য শুক্রবার রাতে তার দিদির সাথে শেষ বারের মতো তার কথা হয়েছে। তখন তার দিদি তাকে জানিয়েছিল তার কিছু হয়ে গেলে সে যেন তার মা-বাবাকে দেখে। মৃতার ছোট বোনের অভিযোগ তার দিদিকে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘরের জানালা ভেঙে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্তে নেমেছে সিধাই থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha