স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের ১৫৫ তম জন্মদিবস এবং অরবিন্দ সংঘের ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার অরবিন্দ সংঘ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, কর্পোরেটর অলক রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলি আগামী দিন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। স্থানীয় বিভিন্ন সমস্যা গুলি ক্লাবের পক্ষ থেকে মৌখিক আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। তবে গায়ের প্রয়োগ যেন না করে তার
জন্য জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন সরব হয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় অলিগলির রাস্তায় বেআইনি পার্কিং নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন সময় দেখা যায় ওয়ান ওয়ের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। এগুলি ঠিক নয়। রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করে। মানুষের দুর্ভোগ পোহাতে হয়। কেউ কেউ দেখা যায় নিজের ব্যবসার জন্য রাস্তার মধ্যে এভাবেই গাড়ি পার্কিং করে রাখেন। এর থেকে বিরত
থাকার জন্য বলেন মুখ্যমন্ত্রী। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু মানুষের হাতে থাকে না। বহু চেষ্টা করেও বিজ্ঞানীরা রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। সৃষ্টিকর্তার এমন একটি দান রক্ত যা একে অপরকে
দিয়ে প্রাণ বাঁচাতে পারে। তাই সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান