Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য অসহায় ব্যক্তিকে বাড়িতে ঠাঁই দিয়ে আক্রান্ত বাড়ির মালিক

অসহায় ব্যক্তিকে বাড়িতে ঠাঁই দিয়ে আক্রান্ত বাড়ির মালিক

অসহায় ব্যক্তিকে বাড়িতে ঠাঁই দিয়ে আক্রান্ত বাড়ির মালিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : অসহায় ব্যক্তিকে থাকার জায়গা দিয়ে এখন নিজেই অসহায় বাড়ির মালিক। বাড়ি ছেড়ে থানায় আশ্রয় নিতে হয়েছে। ঘটনা বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুরে। জানা গেছে, দীপক দত্ত বছরখানেক আগে লিটন দেবনাথ নামের এক অসহায় ব্যক্তিকে মাথা গুজার ঠাঁই দেন।

শনিবার লিটন দিপক দত্তের ঘরের সামনে এসে গাছ কাটছিলেন। অভিযোগ, বারণ করতেই বাড়ির মালিকের উপর আক্রমণ করেন। বাধ্য হয়ে তিনি বিশালগড় থানায় দারস্থ হয়। তার পায়ে কোদাল দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এর আগেও একদিন বাজারে মারধর করেছিলেন। তার উদ্দেশ্য নাকি জমি দখল করা।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha