Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন

জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন

জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : ১২ তম জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁত হস্তশিল্পকে সম্মান জানিয়ে শুক্রবার আগরতলা স্থিত আরবান হাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে প্রদর্শনীর আয়োজন করা হয়। আগামী ১১ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই প্রদর্শনীতে রাজ্যের দক্ষ তাঁতি, কারিগর এবং সেরিকালচার শিল্পীরা তাদের হাতে বোনা বস্ত্র হস্তশিল্প সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো স্থানীয় হ্যান্ডলুম পণ্যকে বাজারজাত করা এবং তরুণ প্রজন্মের মধ্যে তাঁত শিল্পের প্রতি আগ্রহ বাড়ানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার, দপ্তরের সচিব কুন্তল দাস, অধিকর্তা অজিত শুক্ল দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হ্যান্ডলুম তাঁতি, সংশ্লিষ্ট শ্রমিক এবং শিল্পীদের রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি নয় জন শিল্পীকে অনুষ্ঠানে সম্মানন জানানো হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha