স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : রাজ্য স্তরের চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল। চাকমা ভাষা ও লিপির সংরক্ষণ, প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে শুক্রবার আগরতলায় প্রথম বারের মতো রাজ্যস্তরের চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিশিষ্টজন এবং চাকমা সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলটি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়।
উপস্থিত
ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক শম্ভু লাল চাকমা সহ অন্যান্যরা। এক
সাক্ষাৎকারে মন্ত্রী সান্তনা চাকমা জানান রাজ্য স্তরে প্রথম বারের মতো চাকমা ভাষা ও লিপি দিবস
পালন করা হচ্ছে। এইদিনের মিছিলে চাকমা সম্প্রদায়ের বিভিন্ন পদাধিকারিরা অংশগ্রহণ করেছে। চাকমা সম্প্রদায়কে রক্ষা করতে হলে চাকমা ভাষা, সংস্কৃতিকে রক্ষা করতে হবে। অপরদিকে এদিন বিকেলে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হল চাকমা ভাষা
দিবস। শিক্ষা দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ককবরক অ্যান্ড
আদার মাইনোরিটি ল্যাঙ্গুয়েজ-এর উদ্যোগে এই
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা, প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক
মাতৃ ভাষা দিবস পালন করা হয়। ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। চাকমা ভাষা চাকমা সম্প্রদায়ের লোকজনদের ইতিহাস ও সংস্কৃতির পরিচয়।
নিজের ভাষা, শিক্ষা ও সংস্কৃতি সঠিক
ভাবে সুরক্ষিত রাখা না গেলে পরবর্তী
প্রজন্মকে কিছুই দিয়ে যাওয়া যাবে না। নিজের ভাষা ও সংস্কৃতিকে সুরক্ষিত
রাখার অধিকার সকলের রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান