Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ভীমরুলের আক্রমণে আহত তিন ছাত্র

ভীমরুলের আক্রমণে আহত তিন ছাত্র

ভীমরুলের আক্রমণে আহত তিন ছাত্র

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রীদের উপর ভীমরুলের আক্রমণ। আহত ৩ ছাত্র। এক মাস আগেই সতর্ক করেছিলেন অভিভাবকরা। ঘটনার বিবরণে অভিভাবকদের কাছ থেকে জানা যায়, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের কামড়ে আহত হয়েছে তিনজন ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিভাবকদের অভিযোগ, প্রায় এক মাস আগে বিদ্যালয় ভবনে ভীমরুলের চাক থাকার বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। কিন্তু সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ এই ঘটনা ঘটেছে। তাদের প্রশ্ন, আগে থেকেই অভিযোগ জানানো সত্ত্বেও কেন ঝুঁকি দূর করা গেল না?অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার না করে জানিয়েছে, ভীমরুলের চাক ভাঙ্গার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ছাড়া তাৎক্ষণিকভাবে চাক ভাঙ্গা সম্ভব হয়নি বলেও দাবি তাদের। এই ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ভীমরুলের চাক ভাঙতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha