Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রান বাঁচালেন প্রসূতি মা ও সন্তানের

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রান বাঁচালেন প্রসূতি মা ও সন্তানের

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রান বাঁচালেন প্রসূতি মা ও সন্তানের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই : যার কেউ নেই, তার সামাজিক মাধ্যম আছে। সামাজিক মাধ্যমে সমস্যা পোস্ট করে ভাইরাল করলে সমাধান পাওয়া যায়। সেটাই প্রমাণ হল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। স্যন্দন টিভিতে এবং সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরালের পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রচেষ্টায় সাব্রুমের অন্তঃসত্ত্বা গৃহবধূর পুত্র সন্তান জন্ম হলো জিবি হাসপাতালে।

বুধবার মিষ্টি হাতে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, জিবি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন সাব্রুমের অঞ্জলি দাস নামে এক গৃহবধু। গৃহবধূর স্বামীর নাম সাগর দাস। স্বামী সাগর দাস গৃহবধূকে ফেলে রেখে নিরুদ্দেশ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এসে গৃহবধূ জিবি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সকলের উদ্দেশ্যে বলেছিলেন তাকে বাঁচানোর জন্য। তার কেউ নেই বলে চিকিৎসকরা তাকে গুরুত্ব দিচ্ছে না। পরবর্তী সময়ে বিষয়টি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সাব্রুমের এক আশা কর্মীকে নির্দেশ দেন জিবি হাসপাতালে আসার জন্য। এদিকে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন তারা যেন অঞ্জলি চিকিৎসা করেন। যথারীতি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্দেশ পেয়ে দৌড়ে ওয়ার্ডে যান কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা।

বিষয়টি জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নজরে আসার পর তারাও অসহায় মহিলার খোঁজখবর নিতে শুরু করেন। তারপর শুরু হয় চিকিৎসা পরিষেবা। বুধবার সকাল সাড়ে দশটায় গৃহবধূ অঞ্জলি দেবী ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। দায়িত্বে ছিলেন চিকিৎসক জে.এল বৈদ্য। তারপর দুপুরবেলা প্রসূতি বিভাগের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মিষ্টি নিয়ে জিবি হাসপাতালে অঞ্জলিকে দেখতে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাকে এবং তার সন্তানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুস্বাস্থ্যের কামনা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তবে এই ঘটনা আবারও প্রমাণ করেছে জিবি হাসপাতালে পরিষেবার মান উন্নত হলেও চিকিৎসকদের মধ্যে কতটা উদাসীনতা রয়েছে। প্রসব যন্ত্রণায় হাসপাতালের মধ্যে থেকে ছটফট করা রোগীর জন্য কেউ নেই। বিষয়টি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নজরে আসতেই চিকিৎসা পরিষেবা শুরু হয়। এতে বুঝা যায় কিভাবে কদর বাড়ে রোগীদের। নাহলে বিনা চিকিৎসায় যা হওয়ার তাই হয়। বুধবার তথা ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবসে এই বার্তা দিলেন জিবি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই সকলে মিলে ঠিক করলেন শিশুটির নাম রাখা হবে উদয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha