স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই : রাজ্যের প্রতিদিন যুবক কিংবা যুবতী খুনের ঘটনা ঘটছে। কোনরকম তদন্ত করার আগেই দায়িত্বশীল পুলিশ অফিসাররা বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। এক প্রকার অরাজকতা চলছে রাজ্যে। আইনশৃঙ্খলার বহু আগেই সমাধি হয়ে গেছে। জঙ্গলের শাসন চলছে। কোথায় সরকার? সব বিষয়ে মানুষের মধ্যে এখন এই সরকারের জন্য ক্ষোভ জমছে।
যেকোনো সময় যেকোন ভাবে এর বহিঃ প্রকাশ ঘটতে পারে। বুধবার সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জিবি এবং আইজিএম হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়া নিয়ে বলেন, এটা বাস্তবের সঙ্গে সংগতিহীন। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে মনে হবে নীতিগতভাবে ঠিকই আছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে অবস্থা এটা বিবেচনা না করে সিদ্ধান্ত গ্রহণ করলে তার পরিণতি কি হতে পারে এটা সরকারের ভাবনার মধ্যে কতটা ছিল সেটা বুঝা যাচ্ছে না।
কিন্তু সরকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ফলে রাজ্যের জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে মধ্যে একটা অস্বাভাবিক অস্থির অবস্থা তৈরি হয়েছে। গত দুই- তিনদিনে যা দেখা গেছে টিকিট সংগ্রহের জন্য এবং ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য রোগীর এবং রোগীর পরিবারের লোকজনদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যার ফলে গত ২-৩ দিনে বোঝা গেল সরকারের এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী। তাই সরকারের একদিনও সময় নষ্ট না করে পুনঃবিবেচনা করা দরকার বলে দাবি করলেন তিনি। নাহলে চিকিৎসা না পেয়ে অসুস্থ রোগীদের মৃত্যু হবে। আরো বলেন, চিকিৎসা এবং স্বাস্থ্য দুটাই রাজ্য সরকার লন্ডভন্ড করার চেষ্টা করছে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান